উত্তরদিনাজপুর

এই প্রথমবার রায়গঞ্জে পা রাখলেন মুখ্যমন্ত্রী, প্রশাসনিক কর্তাব্যক্তি ও জন প্রতিনিধিদের নিয়ে করলেন প্রশাসনিক বৈঠক

দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর স্টেডিয়ামে সরকারি সভা শেষ করে হেলিকপ্টারে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে পৌঁছলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রায়গঞ্জের চন্ডিতলা মাঠে হেলিকপ্টার থেকে নেমে গাড়িতে করে রওনা দেন রবীন্দ্রভবনের উদ্দেশ্যে। সেখানে দুই জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন তিনি। কড়া নিরাপত্তাবলয়ে মুড়ে মুখ্যমন্ত্রীকে রবীন্দ্রভবন নিয়ে যান তাঁর নিরাপত্তারক্ষীরা। প্রশাসনিক বৈঠকে দুই জেলার উন্নয়নের কাজের হিসেব নেওয়ার পাশাপাশি সুষ্ঠ ভাবে কাজ শেষ করার বিষয়ে প্রশাসনিক আধিকারিকদের পরামর্শ দেবেন মুখ্যমন্ত্রী। জেলায় মাঝেমধ্যেই অশান্তির খবর পাচ্ছেন মুখ্যমন্ত্রী। রায়গঞ্জের রবীন্দ্রভবনে প্রশাসনিক বৈঠকে এই নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন তিনি। এরপরেই স্থানীয় পুলিশ ও বিডিওকে শান্তি স্থাপন করতে না পারলে কাজ ছেড়ে দেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এদিকে জেলায় প্রাতিষ্ঠানিক সন্তান প্রসবের হার বৃদ্ধি না হওয়ার কারণে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালের রোগী কল্যান সমিতির চেয়ারম্যান কেয়া চৌধুরীকে সরিয়ে জেলা শাসক আয়েষা রানীকে দায়িত্ব নিতে বলেন মুখ্যমন্ত্রী। এছাড়াও ঘটনার অনেক পড়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বৈঠকে এই নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।এদিকে, রায়গঞ্জ মেডিকাল কলেজ নির্মাণের কাজ নিয়ে খোঁজ নেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে রাজ্য স্বাস্থ্য আধিকারিক বলেন ২০১৯ মধ্যে শেষ হয়ে যাবে কাজ। কৃষিকাজের জন্য দশ হাজার কৃষকের বিদ্যুৎ সংযোগের কাজ বাকি থাকায় বিদ্যুৎ বিভাগকেও তিরস্কার করেন মুখ্যমন্ত্রী।  আজ রাতে মূখ্যমন্ত্রী রাত্রী নিবাস করবেন ক র্ন জোড়ার অবস্থিত স রকারি সার্কিট হাউসে। আগামী কাল ২২ ফেব্রুয়ারি হেমতাবাদে থানা মাঠে মুখ্যমন্ত্রী উপভোক্তাদের সরকারী সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন। সেখান থেকে জেলার ২৮টি প্রকল্পের শিলান্যাস ও সুভ সূচনা করবেন তার সাথে সাথে কন্যাশ্রী, সবুজসাথী, ফোয়ারা সেচ যন্ত্র, গীতাঞ্জলী, দুঃস্থ সংখ্যালঘু মহিলাদের পুনর্বাসন, আমার ধান আমার চাতাল,মৌ পালক পরিচয়পত্র, লোকপ্রসার প্রকল্প,বিপর্যয় ক্ষতিগ্রস্ত কৃষকদের ত্রাণ, মৎসজীবীদের তাপনিরোধক বাক্স সহ সাইকেল, ভর্তুকিতে যন্ত্রপাতি সহ একধিক পরিষেবা সরাসরি উপভোক্তাদের হাতে তুলে দেন তিনি।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/K2p4YSD8-vM